অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডাকল বিএনপি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৪০

remove_red_eye

৩২৫

অষ্টম দফায় আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। এরপর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার (২৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

সরকারের পদত্যাগ ও গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির ‘এক দফা’ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি।  এর ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ ডাকে দলটি। ওই সমাবেশ পুলিশ পণ্ড করে দিলে বিএনপি ২৯ অক্টোবর হরতাল ডাকে। এরপর কয়েক দফায় তারা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে। সর্বশেষ সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় শেষ হচ্ছে।

রিজভীর ঘোষণা অনুসারে, মঙ্গলবার বিরতি দিয়ে ফের বুধবার ও বৃহস্পতিবার কর্মসূচি পালন করবে বিএনপি। সরকারের বিরুদ্ধে তাদের এসব অবরোধ-হরতাল পালন করে আসছে জামায়াতসহ যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও।

সুত্র বাংলা নিউজ

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...