বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৫২
৪৩৫
বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহরুখ রহমান।
ওয়ালিউর রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপার কাঁচেরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে দেখা করেন কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে । এসময় নেলসন ম্যান্ডেলাকে বাংলাদেশের রজতজয়ন্তী উপলক্ষে আমন্ত্রণ জানান তিনি।
১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের ফরেন সার্ভিসের চাকরি ছেড়ে মুজিবনগর সরকারে যোগদান করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ও নেতৃত্বে ওয়ালিউর রহমান বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্যপদ অর্জন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি জিয়াউর রহমানের রোষানলে পড়েন এবং এক পর্যায়ে তাকে ওএসডি করা হয়। প্রধান কারণ দেখানো হয় তিনি বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯৭৫ সালের সেপ্টেম্বর মাসের ১৩ এবং ১৭ তারিখে বিলিয়ায় দুইটি সেমিনারের আয়োজন করেন। জেনারেলদের রাজনীতি এবং রাজনৈতিক হত্যাকাণ্ড শীর্ষক ওই সেমিনারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান তখন বিলিয়ার আজীবন সদস্য। এসময় বিলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রদূত কামরুদ্দিন আহমেদ।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ওয়ালিউর রহমান ছিলেন ৭নং হেলভেশিয়া প্লাসে। সুইস পার্লামেন্টের সামনে হাজার হাজার সুইস নাগরিক সমবেত হয়ে একটি সমাবেশ করেছিলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। ওই সমাবেশটি চিলড্রেন অব সুইজারল্যান্ড নামে খ্যাত। সেখানে তারা ৪০ হাজার ফ্রাঙ্ক ফান্ড তুলে বাংলাদেশকে সাহায্য করেছিলো। ওয়ালিউর রহমান সেখানে বক্তব্য রাখেন। আর ১৯৭২ সালে এখানেই বঙ্গবন্ধু এসেছিলেন দীর্ঘ ২২ দিনের জন্য গোটা পরিবারসহ। ওয়ালিউর রহমান তখন সুইজারল্যান্ডের হেড অব মিশন। জেনেভায় লা রিজার্ভ হোটেলে বঙ্গবন্ধু বাইশ দিন ছিলেন পরিবারসহ। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু আবার জেনেভায় আসেন বাংলাদেশ ইনভয়স কনফারেন্স করতে।
যুদ্ধাপরাধীদের বিচারের আন্তর্জাতিক অপরাধ আদালতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা ওয়ালিউর রহমানের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
সুত্র জাগো
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত