বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৪
৫৯২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চারটি আসনে ২০ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে ভোলা-৩ আসনে স্বামী ও স্ত্রী দুইজনই প্রার্থী হয়েছেন। জেলা রিটানিং অফিস সূত্রে জানা গেছে, ভোলা-১ সদর আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী ও বর্ষিয়াণ রাজনীতিক তোফায়েল আহমেদ। আরো মরেনানয়ন জমা দিয়েছেন সতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, জাতীয় পার্টির মো. শাজাহান মিয়া ও সতন্ত্র প্রার্থী ছিদ্দিকুর রহমান। তোফায়েল আহমেদ ছাড়া অন্য প্রার্থীদের এলাকায় কোন পরিচিতি বা প্রভাব নেই।
ভোলা-২ ( দৌলতখান ও বোরহানউদ্দিন) আসেন মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল তৃতীয় বারের মতো মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্য প্রার্থীরা হচ্ছেন এডভোকেট মোঃ জাহাঙ্গীর ( বাংলাদেশ কংগ্রেস), মো. মিজানুর রহমান (জাতীয় পার্টি), মো. গজনবী (জাতীয় পার্টি মঞ্জু), মো. আসাদুজ্জামান ( বাংলাদেশ কংগ্রেস), শাহেন শাহ মোঃ শামসুদ্দিন ( বাংলাদেশ তরিকত ফেডারেশন)।
ভোলা-০৩ ( লালমোহন- তজুমদ্দিন) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী। এই আসনে
চতুর্থবারের মতো আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। এছাড়াও তার স্ত্রী ফারজানা চৌধুরী সতন্ত্র, আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মেজর (অব,) জসিম উদ্দিন (সতন্ত্র), মোঃ কামাল উদ্দিন (জাতীয় পার্টি), মো. আলমগীর (সতন্ত্র)।
ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী। পঞ্চম বারের মতো আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আলাউদ্দিন, তৃণমূল বিএনপির মোঃ হানিফ, জাতীয় পার্টির মোঃ মিজানুর রহমান ও সতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ মনোয়য়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য,ভোলার চারটি আসনের জন্য মোট ২৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ২০ জন।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত