বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৩৩
৩৮৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে জালপাতা ও আধিপত্ত বিস্তার নিয়ে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৮ জনকে ভোলা আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাংচুরের পর ডুবিয়ে দেয়া হয়েছে একটি জেলে ট্রলার।
আহতরা জানান, শুক্রবার ১১ টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আবু মুসা মাঝির জেলে ট্রলার পাশবর্তী মদনপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনায় জাল ফেলে। এসময় মনদনপুর ইউনিয়নের ভুট্টোর নেতৃত্বে একদল তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে মারধর করে। ভুট্টো তারকাছে থাকা পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে আবু মুসার ট্রলারের ৬ জেলেকে আটক করে। ভুট্টো মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু’র অনুসারী। আটকের খবর পেয়ে ধনিয়ার তুলাতুলি খাট থেকে মুসা মাঝির বড়ভাই বশির মাঝিসহ তার আটক জেলেদের আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গেলে তাদের মদনপুরের জেলেদের দ্বিতীয় দফা মারামারি হয়। মদনপুরের জেলেরা সংখ্যা বেশি থাকায় ভাংচুরের পর বশির মাঝির একটি ট্রলার ডুবিয়ে দিয়েছে। এসময় ধনিয়ার বশির মাঝি গ্রæপের ১৮ জন ও মদনপুর চেয়ারম্যান গ্রুপের ২ জন আহত হয়।

ভোলা সদর মডেল থানার এস আই শেখ সাহিদুর রহমান জানান, মেঘনার মাঝ নদীতে আধিপত্ত বিস্তার ও মাছ ধরা নিয়ে নান্নু গ্রæপ ( নাছির উদ্দিন নান্নু) ও বশির গ্রæপের মধ্যে মারামারি হয়। আহতদের উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতাল পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত