বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৬
২৬৯
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি সদস্যরা।
বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপি’র আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে- এমন তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি’র একটি দল ওই এলাকায় রাত পৌনে ৮টায় চারজন ব্যক্তিকে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্যলাইন অতিক্রম করে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি’র টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীর দ্বীপ বিওপি’র জালিয়াপাড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে শাহপরীর দ্বীপ বিওপি’র টহলদল ওই এলাকায় যায়। অভিযান চলাকালে রাত সাড়ে ৮টায় বিজিবি টহলদল এক ব্যক্তিকে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্যলাইন অতিক্রম করে জালিয়াপাড়া এলাকায় আসতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে তার ভেতর থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত