বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১৮
৩৪২
বিএনপি- জামায়াতের ডাকা নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে রাজধানীর গাবতলী, আগারগাঁও ও যাত্রাবাড়ী- ডেমরা এলাকায় বাসে আগুন দেয় তারা।
এসব ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে, গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল শিকদার বাসসকে জানান, শনিবার রাত ১১ টার দিকে রাজধানীর আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় বিএনপি জামায়াত। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। একই দিন দিবাগত রাত ১১ টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনাল এলাকায় পদ্মা লাইন-এর একটি বাসে আগুন দেয় তারা। কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। এছাড়া শনিবার দিনগত রাত ১০টা ৪৮ মিনিটে যাত্রাবাড়ী ডেমরা রোডে একটি লোকাল বাসে আগুন দেয় নাশকতাকারীরা। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। সেখানে কোন ইউনিট পাঠানো হয়নি। কে বা কারা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এসব আগুনে কোন হতা-হতের ঘটনা ঘটেনি বলেও জানান শাহজাহান শিকদার।
এদিকে ডিএমপির যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম জানান, শনিবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানার করাতিটোলা এলাকায় ডেমরা রুটে একটি লোকাল বাসে আগুন দেয় নাশকতাকারীরা। যাত্রীবেশে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, আজ রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি-জামায়াত। এ অবরোধ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ হবে।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত