অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


ভুল রাজনীতির কারণে বিএনপি রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে : হানিফ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

২৭১

বিএনপি নেতৃত্বহীনতা, ভুল রাজনীতি ও ভুল সিদ্ধান্তের কারণে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সন্ত্রাস করে কখনো জনগণের কল্যাণ করা যায় না। এপথে কখনো কোনো সংগঠন সফলতা লাভ করতে পারেনি। নেতৃত্বহীনতা ও ভুল সিদ্ধান্তের কারণে তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
হানিফ আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের আগুন, পেট্রোল বোমা হামলায় ট্রাক ড্রাইভার বেলাল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা দেখেছি পৃথিবীর বহু দেশে রাজনীতির নামে যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। আজকে বিএনপিও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, এ সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রাখলে তাদের ধ্বংসও অনিবার্য। কখনো জনগণের আস্থা অর্জন করতে পারবে না।
হানিফ বলেন, বিএনপি আবার নতুন করে আগুন সন্ত্রাস শুরু করেছে। এই দেশে বহু আন্দোলন হয়েছে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু হরতাল-অবরোধে কখনো কোনো গাড়ি পোড়াতে হয়নি। গাড়িতে আগুন দেয়া সুস্থ রাজনীতি হতে পারে না। বিএনপি-জামায়াত হরতালের নাম করে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে। এগুলো রাজনীতির অংশ নয়, সন্ত্রাসী কর্মকান্ড।
সংবিধান অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে  মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের মানুষ উৎসবের আমেজে মেতে উঠেছে। নির্বাচন বানচাল করার ক্ষমতা কোনো অপশক্তির নেই। নির্বাচন যথাসময়ে হবে। যারা নির্বাচনে অংশ নেননি তাদের বলবো আপনারা ভুল করেছেন। আর এজন্য কোনো সন্ত্রাসী কর্মকান্ড করে জনগণের ওপর দায় চাপানোর চেষ্টা করবেন না। এগুলো বরদাশত করা হবে না।

সুত্র বাসস





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...