অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় ১৭ জন বৈধ মনোনিত প্রার্থীর তালিকা প্রকাশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৩ রাত ১০:৩৭

remove_red_eye

৮২৮

মলয় দে : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনে ২০জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে ১৭ জন বৈধ মনোনিত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
ভোলা-১ আসনে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।  তারা হচ্ছেন ভোলা-১ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী তোফায়েল আহমেদ , জাতীয় পাটির মোঃ শাহাজাহান মিয়া, জাসদের মোঃ ছিদ্দিকুর রহমান । এছাড়া -স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান প্রয়োজনীয় কাগজে ত্রæটি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
ভোলা-২ আসনে মনোনয়ন পত্র বৈধ হয়েছে ৪ জনের।  তারা হলেনঃ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আলী আজম মুকুল, জাতীয় পার্টির প্রার্থী মোঃ গজনবী, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মোঃ আসাদুজ্জামান , বাংলাদেশ তরিকত ফেডারেশন এর মনোনিত প্রার্থী শাহেনশাহ মোঃ শামসুদ্দিন মিয়া । এ আসনটিতে দলীয় মনোনয়ন পত্রের কাগজে ত্রæটি থাকায়  বাংলাদেশ কংগ্রেস এর অপর প্রার্থী এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম রিটু ও   জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মোঃ মিজানুর রহমান ঋণ খেলাপী হওয়ায় তাদের মনোনয়ন পত্র ২টি বাতিল করা হয়।
ভোলা-৩ আসনে  মনোনয়ন পত্র বৈধ হয়েছে ৫ জনের। তারা হচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় পাটির্র (জেপি’র)  প্রার্থী ফারজানা ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী মোঃ কামাল উদ্দিন,   বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মোঃ আলমগীর , স্বতন্ত্র প্রার্থী মোঃ জসিম উদ্দিন।
ভোলা-৪ আসনে মনোনয়ন পত্র বৈধ হয়েছে ৫ জনের। বৈধ প্রার্থীরা হলেন, বআওয়ামী লীগের মনোনিত প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ আলাউদ্দিন , তৃনমূল বিএনপি মোঃ হানিফ , জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমানও  স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ।





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...