অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা মুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৩৮

remove_red_eye

৩৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ১০ ডিসেম্বর ভোলা মুক্ত দিবস উপলক্ষে বার্নঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢোল বাদ্য বাজিয়ে একটি র‌্যালী  বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় র‌্যালীতে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা সন্তান, শিক্ষার্থী,রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেরণ কক্ষে  আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় গেষ্ট অফ অনার ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ,ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা কমান্ডার মো. অহিদুর রহমান, জেলা তথ্য অফিসার নুরুল আমিন প্রমুখ।এছাড়া বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ,  ছাত্র শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহণ করে।

এসময় বক্তারা বলেন, ১০ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় দ্বীপজেলা ভোলা। দীর্ঘ প্রায় ৯ মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও রাজাকারসহ তাদের  দোসররা ভোলার মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভোলা থেকে পালিয়ে যায়।

ভোলাকে স্বাধীন করে ভোলার বীর সন্তানেরা। ওই দিন সকালে  খবর পেয়ে হাজার হাজার মুক্তিকামী মানুষ ভোলার রাজপথে নেমে আসে। বিজয়ের উল্লাশে মেতে উঠে সবাই।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...