বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০২
২৮১
হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক হয়।
মন্ত্রিসভা বৈঠকে পেঁয়াজের দাম নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পেঁয়াজ নিয়ে কেবিনেটে না, আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে।’
তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন মাঠ পর্যায়ে এখন ক্লোজ মনিটরিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তো এটা। এবং আজ তার কিছুটা ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন তো আপনারা, পাচ্ছেন না? গতকাল যে (পেঁয়াজের দাম বৃদ্ধির) ট্রেন্ড ছিল আজ তো সে ট্রেন্ড নেই।’
সুনির্দিষ্টভাবে কী নির্দেশনা ছিল- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারের তরফ থেকে নির্দেশনা হচ্ছে মাঠ পর্যায়ে আমাদের নজরদারি বাড়ানো। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের দিকে নজরদারি বাড়ানো এবং আমাদের যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা। তো সেটি কেবিনেটে আলোচনা হয়নি।’
তিনি আরও বলেন, ‘নির্দেশনা পাওয়ার পরে মাঠ পর্যায়ে টিম কাজ করছে।’
এই নির্দেশনা কি মন্ত্রিসভার বৈঠকে দিয়েছেন নাকি বাইরে দিয়েছেন- জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘ওই সিদ্ধান্ত তো কেবিনেটে আলোচ্য বিষয় ছিল না। ওটা হলো সাধারণ প্রশাসনিক ব্যাপার। যখন একটি ক্রাইসিস বা সমস্যা তৈরি হয় তখন ওই মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট থাকেন তাদের নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্তগুলো দিয়ে থাকি। যেহেতু এটা নিয়ে কাজ শুরু হয়েছে তাই আজ কোনো আলোচনা হয়নি।’
সুত্র জাগো
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত