অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২২শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

১৯ জানুয়ারি শুরু বিপিএল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৪০

remove_red_eye

২৭০

আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএলের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক মাসেরও বেশি সময়ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ১ মার্চ।

গতবারের মতো এবারও খেলা হবে তিনটি ভেন্যু- ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে গতবারের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স। আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকার প্রথম পর্ব। ২৬ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সিলেট পর্ব। এরপর দলগুলো ফের ঢাকায় ফিরবে। ৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকার দ্বিতীয় পর্ব। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে খেলার পর বাকি অংশের জন্য আবার ঢাকায় ফিরবে দলগুলো।

বরাবরের মতো এবারও দিনে থাকছে দুটো করে ম্যাচ। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। তবে শুক্রবার খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা পর।

এদিকে বিপিএলের আগের ৯ আসরের মধ্যে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তিনবার ঢাকা এবং একবার করে জিতেছে রংপুর ও রাজশাহী।

সুত্র বাংলা নিউজ

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...