বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৪
৪৯৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে মেঘনার নদীতে ভোলা-ঢাকা নৌরুটে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার রাত দেড় টার ১টার দিকে চাঁদপুর সংলগ্ন মিয়ার চর এলাকার মেঘনা নদীতে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সোহেল। তিনি ভোলার চরফ্যাসন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ওসমান আলী ফরাজী বাড়ির মোঃ সেলিম ফরাজীর ছেলে।
লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ১০টায় সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চ টি চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর নামক স্থানে গেলে ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ নামে অপর একটি যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দেয়। এতে সুরভী-৮ লঞ্চের ডান অংশ ভেঙে যায়। এসময় সোহেল নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও লঞ্চের অন্তত ১০ যাত্রী আহত হন। এসময় লঞ্চে থাকা যআত্রঈদএর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লঞ্চের যাত্রীরা জানান, নিহত যাত্রী সোহেল রাতে রুম থেকে বের হয়ে টয়লেটে গিয়ে ফিরার পথে দুর্ঘটনার শিকার হন।
পরে দুর্ঘটনা কবলিত লঞ্চ টি সকালে ঢাকা সদর ঘাটে পৌঁছায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শন করেন।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, লঞ্চ দুর্ঘটনায় সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত