অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলা-ঢাকা নৌরুটের দুই লঞ্চের সংঘর্ষ, নিহত -১

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৪৭৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে  মেঘনার নদীতে ভোলা-ঢাকা নৌরুটে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার রাত দেড় টার ১টার দিকে চাঁদপুর সংলগ্ন মিয়ার চর এলাকার মেঘনা নদীতে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সোহেল। তিনি ভোলার চরফ্যাসন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ওসমান আলী ফরাজী বাড়ির মোঃ সেলিম ফরাজীর ছেলে।
লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ১০টায় সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চ টি চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর নামক স্থানে গেলে ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ নামে অপর একটি যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দেয়। এতে সুরভী-৮ লঞ্চের ডান অংশ ভেঙে যায়। এসময় সোহেল নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও লঞ্চের অন্তত ১০ যাত্রী আহত হন। এসময় লঞ্চে থাকা যআত্রঈদএর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লঞ্চের যাত্রীরা জানান, নিহত যাত্রী সোহেল রাতে রুম থেকে বের হয়ে টয়লেটে গিয়ে ফিরার পথে দুর্ঘটনার শিকার হন।
পরে দুর্ঘটনা কবলিত লঞ্চ টি সকালে ঢাকা সদর ঘাটে পৌঁছায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শন করেন।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, লঞ্চ দুর্ঘটনায়  সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...