অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রেরণার শক্তি ও চলার পথ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৩

remove_red_eye

২৬৬

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রেরণা, শক্তি ও চলার পথ। মুক্তিযুদ্ধই হচ্ছে আমাদের সঠিক গন্তব্যে যাওয়ার অনুপ্রেরণা। মুক্তিযুদ্ধের আত্মদানের ইতিহাস ভুলে গেলে আমরা পথভ্রষ্ট হয়ে যাবো।
প্রতিমন্ত্রী আজ বুধবার দিনাজপুরের বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউপি’র বহলা বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বীরত্ব গাঁথা ইতিহাস তৈরী করেছিলো। যেই ইতিহাস তাবত দুনিয়াকে জানিয়ে দিয়েছিলো বাঙ্গালী জাতি হচ্ছে বীরের জাতি। সেই সঠিক পথে নিয়ে গিয়েছিলেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আজকে বাংলাদেশকে উন্নয়ন, আত্মমর্যাদা এবং সম্মানের জায়গায় নিয়ে গেছেন।
বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হয়ে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,  পৃথিবীর রাষ্ট্র ও সরকার প্রধানেরা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে। আমেরিকার একদিকে স্যাংশন দেয়। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেলফি তুলে। এটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সুখ আমাদের স্বাধীনতার সুখ। আমরা যখন দেখি ফ্রান্সের মত একটি শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানায়, তখন ৩০ লক্ষ শহীদের রক্ত ফিনকি দিয়ে উঠে।
তিনি বলেন, ৭৫ পরবর্তী মুক্তিযুদ্ধের ইতিহাসকে পিছনের দিকে ঠেলে দেয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেই অপরাধীদের সামনের কাতারে আনা হয়েছিল। তাদের হাতে সমাজ রাজনীতি অর্থনীতি তুলে দিয়ে তাদের দ্বারা শিক্ষা ব্যবস্থা তৈরী করে বিকৃত ধ্যান ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছিল।
তিনি বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। আজকে মুক্তিযোদ্ধারা বিজয়ের স্বাদ অনুভব করছে। তারা আজকে মনে করছে যে, বাংলাদেশের বিজয় হয়েছে। কারণ বাংলাদেশ আজ আত্মমর্যাদায় দাড়িয়েছে। বাংলাদেশ এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত মেগা প্রকল্প করার সাহস রাখে। বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো বদলে গেছে।
বিজোড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহ-সভাপতি আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এড. রবিউল ইসলাম রবি (পি.পি), সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, বিভূতি ভূষণ সরকার প্রমুখ।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...