অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

৪৩তম বিসিএস: নন ক্যাডার ১৩৪২ পদে নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:২০

remove_red_eye

৩৫৮

৪৩তম বিসিএসের নন-ক্যাডারের ১ হাজার ৩৪২টি শূন্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কমিশনের ওয়েবসাইটে নবম থেকে ১২তম গ্রেডের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া আগ্রহী প্রার্থীরা রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নন-ক্যাডার পদের জন্য আবেদন করতে পারবেন।

এর মধ্যে নবম গ্রেডে ১৯৬ জন, দশম গ্রেডে ৮৬১ জন, ১১তম গ্রেডে ৬ জন এবং ১২তম গ্রেডে ২৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০–এর মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে যারা ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী, তাদের কাছ থেকে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। অনলাইনে এই পছন্দক্রমের আবেদন করতে হবে।  

‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ অনুযায়ী ক্যাডার পদে সুপারিশের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশের কার্যক্রম গ্রহণ করা হবে।

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র পূরণের সময় প্রার্থী কর্তৃক ইতিমধ্যে পূরণ করা ৪৩তম বিসিএসের অনলাইন আবেদনপত্র (বিপিএসসি ফরম-১) অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদগুলো দৃশ্যমান হবে।  

দৃশ্যমান পদ থেকে পছন্দক্রম উল্লেখ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত অনলাইন অ্যাপ্লিকেশন ফরম প্রার্থী কর্তৃক পূরণ করে ১৭ থেকে ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।

 প্রার্থীদেরকে সব নন-ক্যাডার পদের পছন্দক্রম একই সঙ্গে সাবমিট করতে হবে। এই সময়ের আগে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

সুত্র বাংলা নিউজ

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...