অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৩৪

remove_red_eye

৪৬৭





মলয় দে : মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে প্রতিষ্ঠনটির নিজস্ব হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান,উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি ও বাংলার কন্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,আমাদের গলায় টাই আসতো না।আমরা নতুন নতুন বড় বড় পদ ধারন করতে পারতাম না।এই বাংলাদেশকে যদি চিন্তা করতে হয়, এই বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে নিজেকে ভাবতে হয় তাহলে সবার আগে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কাছে সমর্পণ করতে হবে তার সমস্ত অনুভূতি কে ও তার সমস্ত সম্মান কে। কারন মুক্তিযোদ্ধারাই বাংলাদেশ কে বিনির্মান করেছেন।
 অতিথিদের বক্তব্য শেষে ১০০ জন বীর মুক্তিযোদ্ধা কে ফুলেল সংবর্ধনা ও ২ হাজার টাকা করে শুভেচ্ছা উপহার তাদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খাদিজা আক্তার স্বপ্না’র সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) তামিম আল ইয়ামিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুর রহমান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...