বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৩৪
৪৪৮
মলয় দে : মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে প্রতিষ্ঠনটির নিজস্ব হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান,উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি ও বাংলার কন্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,আমাদের গলায় টাই আসতো না।আমরা নতুন নতুন বড় বড় পদ ধারন করতে পারতাম না।এই বাংলাদেশকে যদি চিন্তা করতে হয়, এই বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে নিজেকে ভাবতে হয় তাহলে সবার আগে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কাছে সমর্পণ করতে হবে তার সমস্ত অনুভূতি কে ও তার সমস্ত সম্মান কে। কারন মুক্তিযোদ্ধারাই বাংলাদেশ কে বিনির্মান করেছেন।
অতিথিদের বক্তব্য শেষে ১০০ জন বীর মুক্তিযোদ্ধা কে ফুলেল সংবর্ধনা ও ২ হাজার টাকা করে শুভেচ্ছা উপহার তাদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খাদিজা আক্তার স্বপ্না’র সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) তামিম আল ইয়ামিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুর রহমান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত