অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৫৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় সূর্যদয়ের সাথে সাথে  ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে  মহান বিজয় দিবসের সূচনা হয়। সূর্য উদয়ের সাথে সাথে  যথাযোগ্য মর্যাদায় ভোলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক আরিফুজ্জামান পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এর পর ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জান,মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ,ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।  এছাড়াও ভোলা যুগীরঘোলে বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
শনিবার সকাল সাড়ে ৮ টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর শান্তির প্রতীক পায়রা ও  বেলুন উড়িয়ে বিজয় দিবসের বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠনিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান । এছাড়া কুচকাওয়াজসহ শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন সহ জেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে। জেলা আওঢামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  অপরদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।  শনিবার দুপুরে ভোলা  ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়। ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। অনুষ্ঠানে ভোলা সিভিল সার্জন ডাঃ   কে এম শফিকুজ্জামান, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান, ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলার কন্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমানসহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়।
অপরদিকে ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে  উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এছাড়াও লালমোহন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠন, লালমোহন থানা সহ বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...