বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৬
৩০৯
ইসরাইলি সেনাবাহিনী শনিবার বলেছে, তারা গাজার একটি হাসপাতালে সামরিক অভিযান চালিয়ে হামাসের প্রায় ৮০ জন সদস্যকে গ্রেফতার ও অনেক অস্ত্র উদ্ধার করেছে। এদিকে হামাস ইসরাইলের এ অভিযানকে একটি ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ হিসেবে বর্ণনা করেছে। খবর এএফপি’র।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার বলেছে, ‘অবরুদ্ধ’ অবস্থা চলাকালে ইসরাইলি বাহিনী গাজা নগরীর কামাল আদওয়ান হাসপাতালের কর্মীদের গ্রেফতার করে এবং তারা রোগিদের কক্ষ লক্ষ্য করে গুলিও চালায়।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ একই দিন বলেছে, হাসপাতালটির পরিচালকসহ প্রায় ৭০ জন চিকিৎসা কর্মীকে ‘হাসপাতালের বাইরে একটি অজানা জায়গায় আটকে রাখা হয়েছে।
সংস্থাটি আরো বলেছে, ইসরাইলি বাহিনী পাঁচজন চিকিৎসক এবং মহিলা কর্মীকে মুক্তি দিয়েছে। তবে ইসরাইলি বাহিনীর সদস্যরা যাদের বন্দি করেছিল তাদের সাথে ‘অশোভন আচরণ’ করার খবর পাওয়া গেছে।
ইসরাইলি বাহিনী শনিবার বলেছে, তারা ‘কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় তাদের সামরিক অভিযানের কার্যক্রম শেষ করেছে। হামাস হাসপাতালটি একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল বলে অভিযোগ ছিল।
সেনাবাহিনী বলেছে, তারা সেখানে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৮০ জন সন্ত্রাসীকে গ্রেফতার এবং অনেক অস্ত্র উদ্ধার করেছে। এ সময় ওই এলাকার বিভিন্ন সন্ত্রাসী আস্তানা গুড়িয়ে দেয়া হয়।
তারা জানায়, অভিযান চলাকালে সৈন্যরা ‘হাসপাতাল কর্মীদের জিজ্ঞাসাবাদও করে।
সেনাবাহিনী দাবি করেছে যে অস্ত্রগুলো ইনকিউবেটরে রাখা হয়েছিল তা সেখানের কর্মীনরা স্বীকার করেছে।
ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয় এবং তারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।
হামাসের হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে।
হামাস সরকার জানায়, গাজায় ইসরাইলের বর্বর হামলায় কমপক্ষে ১৮,৮০০ জন নিহত হয়। এদের অধিকাংশ নারী ও শিশু।
সুত্র বাসস
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত