অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

প্রথমবারের মত যুব এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৯

remove_red_eye

৩১০

ওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের  শিরোপা জিতেছে  বাংলাদেশ। 
আজ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। ১৪৯ বলে ১২৯ রানের নান্দনিক ইনিংস খেলেন শিবলি। পুরো আসরে ব্যাট দারুন ছন্দে থাকা  ডান হাতি  এ ব্যাটার  ৫ ম্যাচে ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৭৮ রান করেছেন ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। পঞ্চম ওভারে ওপেনার জিশান আলম ৭ রানে আউট হন। 
এরপর দ্বিতীয় উইকেটে আরব আমিরাতের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন  শিবলি ও চৌধুরি রিজওয়ান। ১৫৪ বলে ১২৫ রানের জুটি গড়েন তারা। এরমধ্যে ৪টি চার ও ১টি ছক্কায় ৭১ বলে ৬০ রান করে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন রিজওয়ান। 
দলীয় ১৩৯ রনে রিজওয়ান ফেরার পর ক্রিজে আসেন আরিফুল ইসলাম। আরব আমিরাতের বোলারদের উপর চড়াও হন তিনি। ৬টি চারে ৪০ বলে ৫০ রান তুলে থামেন আরিফুল। 
রিজওয়ান ও আরিফুলের সাথে দুর্দান্ত জুটি গড়ার পর এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান শিবলি। ১২৯ বল খেলে ৪২তম ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। 
ইনিংসের শেষ ওভারে আউটের আগে  ১৪৯ বলের ইনিংসে  ১২টি চার ও ১টি ছক্কায় ১২৯ রানের দারুন একটি ইনিংস খেলেন শিবলি। শেষদিকে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ১১ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন। এতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। আরব আমিরাতের আয়মান আহমেদ ৪টি উইকেট নেন। 
২৮৩ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের তিন পেসার মারুফ মৃধা, রোহানাত দৌলা বর্ষন ও ইকবাল হোসেন ইমনের তোপের মুখে পড়ে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে আরব আমিরাত। 
শেষ পর্যন্ত ২৪ দশমিক ৫ ওভারে ৮৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ধ্রুব পারাশার। 
বল হাতে বাংলাদেশের মারুফ ২৯ রানে ও বর্ষন ২৬ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া ইমন ও স্পিনার শেখ পারভেজ জীবন ২টি করে উইকেট শিকার করেন। 
২০১৯ সালে প্রথমবারের মত ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরে গিয়েছিলো বাংলাদেশের যুবারা। এবার সেমিফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। এছাড়া গ্রুপ পর্বে শ্রীলংকা, আরব আমিরাত ও জাপানকে হারিয়েছিলো শিবলি-মারুফরা। 

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...