বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৯
২৫৯
ওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে বাংলাদেশ।
আজ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। ১৪৯ বলে ১২৯ রানের নান্দনিক ইনিংস খেলেন শিবলি। পুরো আসরে ব্যাট দারুন ছন্দে থাকা ডান হাতি এ ব্যাটার ৫ ম্যাচে ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৭৮ রান করেছেন ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। পঞ্চম ওভারে ওপেনার জিশান আলম ৭ রানে আউট হন।
এরপর দ্বিতীয় উইকেটে আরব আমিরাতের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন শিবলি ও চৌধুরি রিজওয়ান। ১৫৪ বলে ১২৫ রানের জুটি গড়েন তারা। এরমধ্যে ৪টি চার ও ১টি ছক্কায় ৭১ বলে ৬০ রান করে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন রিজওয়ান।
দলীয় ১৩৯ রনে রিজওয়ান ফেরার পর ক্রিজে আসেন আরিফুল ইসলাম। আরব আমিরাতের বোলারদের উপর চড়াও হন তিনি। ৬টি চারে ৪০ বলে ৫০ রান তুলে থামেন আরিফুল।
রিজওয়ান ও আরিফুলের সাথে দুর্দান্ত জুটি গড়ার পর এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান শিবলি। ১২৯ বল খেলে ৪২তম ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
ইনিংসের শেষ ওভারে আউটের আগে ১৪৯ বলের ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কায় ১২৯ রানের দারুন একটি ইনিংস খেলেন শিবলি। শেষদিকে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ১১ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন। এতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। আরব আমিরাতের আয়মান আহমেদ ৪টি উইকেট নেন।
২৮৩ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের তিন পেসার মারুফ মৃধা, রোহানাত দৌলা বর্ষন ও ইকবাল হোসেন ইমনের তোপের মুখে পড়ে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে আরব আমিরাত।
শেষ পর্যন্ত ২৪ দশমিক ৫ ওভারে ৮৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ধ্রুব পারাশার।
বল হাতে বাংলাদেশের মারুফ ২৯ রানে ও বর্ষন ২৬ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া ইমন ও স্পিনার শেখ পারভেজ জীবন ২টি করে উইকেট শিকার করেন।
২০১৯ সালে প্রথমবারের মত ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরে গিয়েছিলো বাংলাদেশের যুবারা। এবার সেমিফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। এছাড়া গ্রুপ পর্বে শ্রীলংকা, আরব আমিরাত ও জাপানকে হারিয়েছিলো শিবলি-মারুফরা।
সুত্র বাসস
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক