অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

মহান বিজয় দিবস উপলক্ষে ভোলা সরকারি কলেজে আলোচনা সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৩৫

remove_red_eye

৬৫৫

মলয় দে :  মহান বিজয় দিবস উপলক্ষে ভোলা সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ই ডিসেম্বর সকালে কলেজের  আয়োজনে একাডেমিক ভবনে  এ আলোচনা সভা হয়েছে। ভোলা সরকারি কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক ও সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন,কলেজটির অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের স¤পাদক বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমান,উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল­্যাহ,কলেজটির শিক্ষক পরিষদের স¤পাদক মোহাম্মদ উল্যাহ।

এসময় এ বিশেষ অতিথি বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমান ভোলায় মুক্তিযুদ্ধকালীন ওই সময়ের বিভিন্ন চিত্র উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাকান্ড ও যে অত্যাচারের কাহিনী তার বক্তব্যে পরিষ্কারভাবে উঠে আসে।মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা ভোলায়  অসহায় মানুষদের কে  নির্মমভাবে যে হত্যাকান্ড চালিয়েছিলো  সেই  নির্মমতার ছবি তিনি তার জীবন বাজি রেখে ক্যামেরায় ধারণ করেন এবং সেই ছবি দিয়ে তার লেখা অসাধারণ একটি প্রতিবেদন দৈনিক পূর্বদেশ পত্রিকায় ছাপা হয়। শুধু তাই নয় এমন আরো অনেক প্রতিবেদন তার ওই পত্রিকায় প্রকাশ পায়। বক্তব্যের এক পর্যায়ে তিনি ওই সময়ে পূর্বদেশ পত্রিকায় ছাপা হওয়া  একটি দূর্লভ প্রতিবেদনের পেপার কাটিং সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে এমন অসামান্য অবদানের জন্য তাকে কলেজের পক্ষ থেকে ফুলেল সংবর্ধণা ও  সম্মাননা স্মারক প্রদান করা হয়।এসময় কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...