হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:১৭
৪২৯
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার সদর উপজেলায় অবৈধ পলিথিন শপিং ব্যাগ পরিবহনের দায় যাত্রীবাহী লঞ্চ “কর্ণফুলী-৯” -কে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে জেলা সদরের খেয়াঘাট এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
অভিযানকালে ১০টি বস্তার মধ্য থেকে আটশ’ কেজি পলিথিনের ব্যাগ জব্দ করা হয়।
এসময় জেলায় পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মো. তোতা মিয়া-সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোলা সদরের খেয়াঘাট এলাকায় ভোলা-ঢাকা নৌ রুটের যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৯ তে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ টি বস্তার মধ্যে থেকে প্রায় ৮০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় লঞ্চটির কর্তৃপক্ষকে ১৩ হাজার টাকা জরিমানা এবং অবৈধ পলিথিন শপিং ব্যাগ পরিবহন না করার জন্য লঞ্চ কর্তৃপক্ষের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত