অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

প্রবাসীরা বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন : মন্ত্রিপরিষদ সচিব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১৯

remove_red_eye

২৭৬

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
তিনি বলেন, ‘আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন, বিষয়টির স্বীকৃতি প্রয়োজন। প্রবাসীরা ফেরত আসার পর দেশে যে ইতিবাচক ভূমিকা রাখেন সেগুলোরও হিসাবের মধ্যে থাকা বাঞ্চনীয়। স্বাস্থ্য সেবা, শিক্ষার চাহিদা, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে তাদের অবদানকে মূল্যায়ন করা উচিত।’
সোমবার প্রবাসী কল্যাণ ভবনে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। 
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রতিবছর আমাদের কর্মী যাওয়ার সংখ্যা বাড়ছে, সেই অনুপাতে রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে সরকার দক্ষ কর্মী তৈরি, বিদেশে দক্ষ কর্মী প্রেরণ এবং কর্মীদের উপযুক্ত বেতন প্রাপ্তির নিশ্চিয়তাকে প্রাধান্য দিয়েছে। 
তিনি বলেন, ‘বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে আমরা একটা মডেল তৈরি করতে চাই। সেই মডেল হচ্ছে ‘নিয়োগকর্তার খরচ’ মডেল। একজন কর্মীর অভিবাসন ব্যয় পুরোটা নিয়োগকর্তা দেবেন। বোয়েসেল কিছু দেশে কর্মী পাঠাচ্ছে সেখানে এ রকম হচ্ছে। 
আজ মঙ্গলবার মালয়েশিয়ায় প্রায় ৭৫ জন কর্মী রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যাবেন, তাদেরকে একটি টাকাও খরচ করতে হচ্ছে না। এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির খরচও দেবেন নিয়োগকর্তা। এটি একটি মডেল। আমরা যদি এগুলোকে অনুপ্রাণিত করতে পারি, তাহলে বাংলাদেশের অভিবাসন ব্যয়ের যে দুর্নাম রয়েছে, তা দূরীকরণে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। 
সভায় আরো বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি’র (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিশেষ অবদানের জন্য বিদেশ ফেরত ২০ জন ব্যক্তিকে বিশেষ শুভেচ্ছা সম্মাননা প্রদান করা হয়।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...