বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৩ রাত ০৯:১০
৬২৬
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে সারাদেশে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। অলিগলিতে সাঁটানো হচ্ছে নির্বাচনী পোস্টার। চলছে গণসংযোগ। এ অবস্থায় নির্বাচনী পোস্টারে প্রতীক ও ছবি ব্যবহারের বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে বলা হয়েছে, প্রার্থীরা দলীয় প্রতীক, দলীয় প্রধান ও নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। তবে স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান সই করা পরিপত্রে এ কথা জানানো হয়।
একই সঙ্গে নির্বাচনী প্রতীক, পোস্টার ও পোর্ট্রেটের (ব্যক্তির প্রতিকৃতি) সাইজ নির্ধারণ করে দিয়েছে ইসি।
ইসি জানায়, প্রার্থীদের প্রতীকের সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা তিন মিটারের বেশি হবে না। নির্বাচনী পোস্টার সাদা-কালো রঙের হবে। আয়তন হতে হবে অনধিক ৬০ সেন্টিমিটার × ৪৫ সেন্টিমিটার। কাপড় ব্যানার ছাড়া প্লাস্টিকের ব্যানার সাদা-কালো রঙের ও আয়তন অনধিক তিন মিটার × এক মিটার হতে হবে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জাগো নিউজকে বলেন, নির্বাচনী বিধি অনুসারে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীরা পোস্টারে নিজের ছবি ও দলীয় প্রধানের ছবি ব্যবহারসহ প্রতীকের ছবি ব্যবহার করতে পারবেন। এর বাইরে অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। তবে স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন।
ইসি জানায়, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দলের এক হাজার ৫১২ জন প্রার্থী অংশ নিচ্ছেন। আর স্বতন্ত্র প্রার্থী আছেন ৩৮২ জন।
সুত্র জাগো
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত