বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৩ রাত ১১:৩৭
৪২৫
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে গত ১৮ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার হলরুমে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন। সভায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। এ সময় বক্তারা বলেন, আজকের এইদিনে আমি শ্রদ্ধাভরে স্মরণকরছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি ছিলেন বাঙালি জাতির মুক্তির মহান নেতা। তার নেতৃত্বেই আমরা পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময় অর্জিত হয়েছে স্বাধীনতা। যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে আজ আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা স্বাধীনতার সুফল ভোগকরছি। বিশ্ব মানচিত্রে আমাদের স্থান হয়েছে। আজকে দেশের এতো উন্নয়ন সম্ভব হয়েছে। বিভিন্ন দপ্তরে বড় বড় পর্যায়ে আমরা চাকরি করতে পেরেছি। দেশ স্বাধীন না হলে আমরা এপর্যায়ে আসতে পারতামনা তাই আমাদের সকলকে মিলে এ স্বাধীনতা রক্ষা করতে হবে।
সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মো: ইকাল হোসেন, ডিজিএম পল্লী বিদ্যুৎ সমিতি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, জেলা প্রতিবন্ধি কর্মকর্তা সমাজসেবা অধিদপ্তর মো: সোহেল আহম্মেদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: মোশাহরফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত