বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:০০
৩৬৮
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন ও কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুবদের প্রতিশ্রুতির রূপরেখা সম্বলিত একটি ১০ দফা ঘোষণার মাধ্যমে ৩য় বঙ্গবন্ধু যুব সম্মেলন গতকাল নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে সম্পন্ন হয়েছে।
নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ-এর সহযোগিতায় আয়োজিত সম্মেলনে বাংলাদেশ ও নেপালের প্রায় ৬০ জন যুবনেতা অংশগ্রহণ করেন। আজ এক তথ্যবিবরণীতে একথা বলা হয়।
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী সম্মেলনে তার বক্তব্যে একটি সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত জাতি গঠনে উন্নয়ন কৌশল প্রণয়নে নির্দেশনার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানান।
রাষ্ট্রদূত জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও এসডিজি বাস্তবায়নে জনসচেতনতা তৈরিতে সম্মেলনের প্রতিপাদ্যের ওপর জোর দেন।
নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভের সমন্বয়ক অভিনব চৌধুরী ও সম্মেলনে অংশগ্রহণকারী যুবনেতারা জলবায়ু চ্যালেঞ্জ সনাক্তকরণ ও সমাধান খুঁজে বের করার প্ল্যাটফর্ম হিসেবে এ ধরনের সম্মেলন আয়োজনের ওপর জোর দেন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা স্মার্ট প্রযুক্তি, বন ও পরিবেশ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা আইন, নবায়নযোগ্য শক্তি, টেকসই শহর, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গ্রিন বিজনেসসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন।
এসডিজি অর্জন ও কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুবদের প্রতিশ্রুতির রূপরেখা সম্বলিত একটি ১০ দফা ঘোষণার মাধ্যমে সম্মেলনটি সমাপ্ত হয়।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত