বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৩ রাত ১১:০০
৫৭৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা। আর সেই পতাকা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে তিনি দেশ পরিচালনা করছেন। তাই বাংলাদশে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশে রুপান্তরিত করেছেন।
বুধবার বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এক পথ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিকে এই রাজাপুর ইউনিয়নের পথসভায় মানুষের ঢল নামে। বিভিন্ন ওর্য়াড থেকে মিছিল এসে জনতা বাজার ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সহ পুরো এলাকাটি মুহুর্তের মধ্যে কানায় কানায় পূর্ন হয়ে যায়।
তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার আমলে বাংলাদশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদশে আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ক্ষমতার আমলে ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আবারও নৌকা মার্কায় ভোট দেওয়া আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কমিটির সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ইউনুছ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মিঠু,রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সহ প্রমুখ। পথ সভায় বিভিন্ন ওয়ার্ডের নারী পুরুষ মিছিল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে পথসভায় অংশ নেয়।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত