অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বিএনপি একটা কুখ্যাত দল ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করে : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:১০

remove_red_eye

৪০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন বানচারের জন্য  বিএনপি পায়তারা করছে। বিএনপি একটি বাজে দল। তারা ট্রেনে আগুন দিয়ে ৪ জনকে মেরে ফেলেছে। বিএনপি একটা কুখ্যাত দল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছে।  বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এদিকে  নির্বাচনী পথ সভায় বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে।
তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে  সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  আমরাও কাজ করে যাচ্ছি। জনগনের উন্নয়নের জন্য আমরা কাজ করি। একটি বাড়ি একটি খামার এই প্রকল্প আমরা দিয়েছি। আমরা ভূমিহীনদের ঘর করে দিয়েছি। মানুষ যাতে সুখে থাকে শান্তি থাকে এটাই আমাদের কামনা। এটই আমি চাই। এ সময় তিনি ভেলুমিয়া সহ ভোলার উন্নয়নে যে সব কাজ করা হয়েছে তার তথ্য তুলে ধরেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ ইউনুছ,  ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছালেম,  ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী সম্পাদক আবদুল হাই প্রমুখ। এর আগে তিনি বুধবার বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রথম নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার আমলে বাংলাদশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদশে আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ক্ষমতার আমলে ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...