বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:১০
৩৯২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন বানচারের জন্য বিএনপি পায়তারা করছে। বিএনপি একটি বাজে দল। তারা ট্রেনে আগুন দিয়ে ৪ জনকে মেরে ফেলেছে। বিএনপি একটা কুখ্যাত দল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছে। বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এদিকে নির্বাচনী পথ সভায় বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে।
তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরাও কাজ করে যাচ্ছি। জনগনের উন্নয়নের জন্য আমরা কাজ করি। একটি বাড়ি একটি খামার এই প্রকল্প আমরা দিয়েছি। আমরা ভূমিহীনদের ঘর করে দিয়েছি। মানুষ যাতে সুখে থাকে শান্তি থাকে এটাই আমাদের কামনা। এটই আমি চাই। এ সময় তিনি ভেলুমিয়া সহ ভোলার উন্নয়নে যে সব কাজ করা হয়েছে তার তথ্য তুলে ধরেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ ইউনুছ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছালেম, ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী সম্পাদক আবদুল হাই প্রমুখ। এর আগে তিনি বুধবার বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রথম নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার আমলে বাংলাদশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদশে আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ক্ষমতার আমলে ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।
আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে : জামায়াত আমির
বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ
ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ
জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক