অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২২শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসি প্রত্যাহার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

৩১১

দায়িত্বে অবহেলা ও নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানা ও যশোর জেলার হরিনাকুন্ড থানার দুই ওসিকে  প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানান।
তিনি বলেন, যারাই দায়িত্ব অবহেলা করবেন তাদের বিরুদ্ধে  যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, যেকোন ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে এলে, বা যেকোন ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট  কিছু পাওয়া গেলে সে বিষয়ে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  
গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট চেয়েছিলেন তার কী ব্যবস্থা নিয়েছেন ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানায় নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
ওসিদের এত রদবদলের পরও কেন এত নির্লিপ্ততা, এমন প্রশ্নে ইসির এ কর্মকর্তা বলেন, গণহারে নির্লিপ্ততা নেই। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়ারি টিমের যে সুপারিশ আসছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। অচিরেই দৃশ্যমান আপডেট পাওয়া যাবে।

সুত্র বাসস

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...