অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বিএনপি নির্বাচন করে না বানচাল করতে চায় : তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৩ রাত ১০:৫২

remove_red_eye

৩৩৩

মোকাম্মেল মিশু/ মলয় দে : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে একটা অপশক্তি আছে বিএনপি। ওরা নির্বাচন করে না, নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু  ওদের সেই ক্ষমতা নেই। ওরা ট্রেনে আগুন দেয়, ট্রেনে মানুষ মারে। ওরা রাস্তা ঘাটে সন্ত্রাস করে । এই দলটার হাত থেকে আপনারা বাংলাদেশকে রক্ষা করবেন। এটা একটা রাজনৈতিক দল না। তিনি প্রশ্ন রাখেন, একটা রাজনৈতিক দল যদি মানুষ মারে ,মানুষকে হত্যা করে। তারা কি  রাজনৈতিক দল থাকতে পারে? তাদের কি মানুষ পছন্দ করে। ওরা অগ্নি সংযোগ করে। সেদিনও ট্রেনে আগুন জ্বালিয়ে ৪ জনকে হত্যা করেছে। তিনি আরো বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করার জন্য আহবান জানান।
শনিবার বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে চৌমুহনী স্কুল মাঠের এক নির্বাচনী পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। পথসভায় ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
এসময় তিনি আরো বলেন, ভোলায় নদী ভাঙ্গন রোধসহ ব্যাপক রাস্তাঘাট,পুল কালভাট নির্মাণসহ দৃশ্যমান অনেক উন্নয়ন করা হয়েছে। ভোলা-বলিশাল সেতু আমার স্বপ্ন। আগামীতে ভোলা-বলিশাল সেতু করা হবে। আপনারাই হলেন আমার শক্তি। এই শক্তির বলে আমি বলিয়ান হয়ে কাজ করতে পেরেছি।
 তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। আজকে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয়,যেদিন বাংলাদেশ একটি উন্নত দেশ হবে।
সমৃদ্ধ দেশ হবে। স্মার্ট বাংলাদেশ হবে। নিরলস পরিশ্রম করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।  আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম। আমি বঙ্গবন্ধুর সাথে দেশ-বিদেশ বঙ্গবন্ধুর সাথে সফর করেছি। তিনি আমাকে স্নেহ করতেন ভালোবাসতেন। বঙ্গবন্ধুর কথা আমার কাছে সারা জীবন মনে থাকবে।  তার কাছে আমি চির ঋণী। তিনি আমাকে স্নেহ দিয়ে আদর দিয়ে আমাকে তোফায়েল করেছে।
 ভোলা আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশীর আহম্মেদ এর  সভাপতিত্বে  পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান  মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইউনুস প্রমুখ।এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় দলটির অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...