অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩


নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারো নেই : হানিফ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

২৮১

নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ রোববার নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে হরিণারায়ণপুর এলাকায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
হানিফ বলেন, যারা নির্বাচন আটকাতে পারছে না তারা নির্বাচনের পর সরকারকেও টলাতে পারবে না। এইসব মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ সরকারের আছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস