অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের উপর ভিত্তি করে ব্যবস্থা নেবে ইসি : মো. আলমগীর


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

৩৪৫

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের উপর ভিত্তি করে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মো. আলমগীর বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে থাকা  সমর্থকদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় কিছু জায়গায়  স্থানীয়ভাবে মামলা হচ্ছে। তবে নির্বাচনী অপরাধ আমলে নিয়ে এখনো কোনো প্রার্থীর বিষয়ে প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত হয়নি। আচরণবিধি অমান্য করার বিষয়ে রিটার্নিং অফিসার, নির্বাহী ও বিচারিক হাকিম এবং স্থানীয় পুলিশ  ও প্রশাসনের  কঠোর তৎপরতা রয়েছে।
তিনি বলেন, 'শোকজ রিটার্নিং অফিসার-সহকারী রিটার্নিং অফিসার করছে, নির্বাহী-বিচারিক হাকিমের কমিটি করছে; ইসির পক্ষ থেকে সরাসরি শোকজ করছি না কয়েকটা ছাড়া। মাঠে শোকজ করার পর জবাব দিচ্ছে- এসব প্রতিবেদন ইসিতে আসছে। কোনো কোনো ক্ষেত্রে অভিযুক্তদের আর্থিকভাবে  জরিমানা করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে মামলা দিয়ে গ্রেপ্তার করে আদালতেও পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনার জানান, ইসির নিয়ম অনুযায়ী যা করার তা করা হচ্ছে। কমিশন সরাসরি একজনকে ডেকেছে (আমির হোসেন আমু) এবং তিনি এসে জবাব দিয়েছেন। যেভাবে সোশাল মিডিয়ায় আচরণবিধি লঙ্ঘনের প্রকাশ হয়েছে, বাস্তবে তা হয়নি; এডিটিং করে প্রকাশ করা হয়। তবুও পরবর্তীতে আচরণবিধি মানার বিষয়ে সাবধান হবে বলে জানিয়ে গেছেন এ প্রার্থী।
নির্বাচন কমিশনার জানান, ভোটে প্রার্থী কম নয়, কোনো আসনই আন-চ্যালেঞ্জড যাচ্ছে না। প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বী রয়েছে । প্রত্যেক প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করছে, ছাড় দিচ্ছে না। প্রতিযোগিতা নেই একথা বলা যাবে না। তবে আচরণবিধি নিয়ে ছোটখাটো ঘটনাও ঘটার প্রবণতা রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, দেয়ালে পোস্টার লাগানোর জন্য শোকজসহ অন্যের পোস্টার ছেঁড়ায় জরিমানার মতো ছোট খাটো আচরণবিধিও মেনে চলার বিষয়ে নজর দেয়া হয়েছে।
আচরণ বিধি লঙ্গনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ,  রিটার্নিং কর্মকর্তাদের ইসি কঠোর নির্দেশ দিয়েছে উল্লেখ করে  তিনি বলেন, সব জায়গায় কঠিন বার্তা দেয়া হচ্ছে। আচরণবিধির মাত্রাও দেখতে হবে। ছোট আচরণবিধি লঙ্ঘনের জন্য বড় শাস্তি দেয়া যাবে না, আবার বড় আচণবিধি লঙ্ঘনের জন্য ছোট শাস্তি দেয়া যাবে না, প্রয়োজনে এটা যথাযথ হতে হবে।

সুত্র বাসস





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...