বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৩
২৭৩
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। ভোট কেন্দ্রে কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে। কেন্দ্রের সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছেন প্রিজাইডিং অফিসার।
তিনি বলেন, "ভোটের দিন পোলিংয়ের মধ্যে কারচুপি হলে, জবরদস্তি সীল মারার মতো কোন ঘটনা ঘটলে নির্বাচন গ্রহনযোগ্য হবে না। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম। যদি কোন কেন্দ্রে এরকম ঘটনার খবর শোনা যায়, প্রিজাইডিং বা রিটার্নিং অফিসার ভোট গ্রহন বন্ধ করে দিতে পারবে। ভোটগ্রহন বন্ধ করে দিতে হবে। এটা আইন, আর যদি নির্বাচন কমিশন শুনতে পারে, বা এ ধরণের কিছু প্রত্যক্ষ করে তবে কমিশনও ভোটগ্রহণ বন্ধ করে দিতে পারবে।"
আজ দুপুরে ময়মনসিংহ নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলার সকল সংসদীয় আসনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি অবান্তর প্রচারণায় বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে নিরপেক্ষ আচরনের কোন ব্যত্যয় ঘটবে না।
তিনি বলেন, "নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্য হচ্ছে, তাদের বক্তব্য খোলামেলা শোনা। অধিকাংশ বলেছে পরিবেশ ভালোই আছে। তবে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও মোটা দাগে কোন আপত্তি আসেনি।"
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ বিভাগীয়-জেলা কর্মকর্তা ও নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভায় অংশ নেন।
সুত্র বাসস
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত