অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

বরেন্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী আগামীকাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:০৮

remove_red_eye

২৮৬

একুশে পদকপ্রাপ্ত বরেন্য সাংবাদিক ও সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৫ ডিসেম্বর। মরহুম রিয়াজ উদ্দিন আহমেদ ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং নিউজ টুডে ও ফিনান্সিয়াল হেরাল্ডের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন।
তিনি চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং দুইবার অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রিয়াজ উদ্দিন সাউথ-এশিয়া ফ্রী মিডিয়া এ্যাসোসিয়েশনের (সাফমা) চেয়ারপার্সন এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন। রিয়াজ উদ্দিন আহমেদ ২০২১ সালের ২৫ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং গণতন্ত্র জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। সাংবাদিকতা এবং জাতীয় জীবনে অসামান্য অবদানের জন্য ১৯৯৩ সালে তিনি একুশে পদক লাভ করেন। রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৪৫ সালের ৩০ নভেম্বর নরসিংদীর মনোহরদিতে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মস্থান মনোহরদীতে মসজিদ ও এতিমখানায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে রিয়াজ উদ্দিন আহমেদের সন্তান বিশিষ্ট অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যাান ড. মাসরুর রিয়াজ তার বাবার রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...