বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৮
৪১৭
এইচআইভি (হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সংক্রমণ থেকে সৃষ্ট প্রাণঘাতী রোগ এইডস। প্রতিনিয়তই দেশে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। এ বছর এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৬ জন। মৃত্যু হয়েছে ২৬৬ জনের। আর ২০২২ সালে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯৪৭ জন, আর মৃত্যু হয়েছিল ২৩২ জনের।
এইডস দিবস উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এইচআইভিতে আক্রান্তদের মধ্যে পুরুষ ৭৫ শতাংশ, নারী ২৪ শতাংশ ও তৃতীয় লিঙ্গ এক শতাংশ। দেশে এ পর্যন্ত ১০ হাজার ৯৮৪ জনের শরীরের এইচআইভি ভাইরাস ধরা পড়েছে, আর এ ভাইরাসে মারা গেছেন ২ হাজার ৮৬ জন।
জানা যায়, এইচআইভি ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী ঢাকায় ৩৪২ জন, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম ২৪৬ জন। এরপর রাজশাহীতে ১৭৫ জন, খুলনায় ১৪১ জন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৭৯ জন, ময়মনসিংহে ৪০ জন, রংপুরে ৩৪ জন ও সিলেটে ৬১ জন এইডস আক্রান্ত হন।
সুত্র জাগো
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত