অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান ভোলার কাচিয়া ইউনিয়নে তোফায়েল আহমেদের নির্বাচনী পথসভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৩ রাত ১০:৪১

remove_red_eye

৩২৯

মলয় দে : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন,নদী ভাঙ্গনের হাত থেকে  ভোলাকে রক্ষা করা সহ ভোলায় দৃশ্যমান অনেক উন্নয়ন আমি করেছি। জীবনে যা চেয়েছি তাই আমি পেয়েছি। এখন শুধু একটাই চাওয়া।  তা হলো ভোলা-বরিশাল ব্রীজ। এটা যদি করতে পারি তাহলে সব আশাই আমার পূরণ হবে।
বুধবার ২৭ ডিসেম্বর বিকেলে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সাহামাদার স্কুল মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ১৯৯৮ সালে যখন বন্যা হয়েছিলো তখন আমি আপনাদের পাশে দাড়িয়েছিলাম। আগামী ৭ই জানুয়ারি সকলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।এটা আমি বিশ্বাস করি ও আস্থা রাখি।
এসময় কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা  ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস প্রমুখ।
এসময়  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর  সঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলম সহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন এলাকার কয়েক হাজার নারী পুরুষের ঢল নামে। এসময় এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...