বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:২২
৪১৪
বাণিজ্যিক ব্যাংকের কাছে থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিনছে বাংলাদেশ ব্যাংক। এর প্রতিফলন ঘটেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বা ২ হাজার ১৪৪ কোটি ৪১ লাখ ৭০ হাজার ডলারে (বিপিএম৬)।
আর গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ দাঁড়াল ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার বা দুই হাজার ৬৮২ কোটি ১৭ লাখ ২০ হাজার ডলারে। রিজার্ভের এ হিসাবের মধ্যে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলের ডলারও রয়েছে।
দুই সপ্তাহে নিট রিজার্ভ বাড়ল ২২৭ কোটি ৯১ লাখ ৫০ হাজার ডলার (বিপিএম৬)। দুই সপ্তাহ আগে ১৪ ডিসেম্বর রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯১৬ কোটি ৯০ লাখ ২০ হাজার ডলার (বিপিএম৬)।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের (আইএমএফ) শর্ত অনুযায়ী, চলতি ডিসেম্বর শেষে দেশের নিট রিজার্ভ রাখতে হবে ১৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। রিজার্ভ বাড়াতে গত কয়েকদিনে ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ইসলামী ব্যাংকের কাছ থেকে ২০ কোটি ডলারসহ কয়েকটি ব্যাংক থেকে মোট ৩০ কোটি ডলার কেনে বাংলাদেশ ব্যাংক।
গত ১২ ডিসেম্বর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার অনুমোদন দেয়। দুদিন পর শুক্রবার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এ ডলার যোগ হয়। একই দিনে এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণের ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। অন্যান্য উৎস থেকেও আরও রিজার্ভ জমা হয়।
রিজার্ভ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকের কাছে থেকে ডলার কেনার কথা স্বীকার করলেও পরিমাণ নিয়ে কথা বলতে চাননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনি বাংলানিউজকে বলেন, ডলার কেনা এবং বাণিজ্যিক ব্যাংককে ডলার সরবরাহ করা একটি নিয়মিত কাজ। ডলার বেচা-কেনা আগেও হয়েছিল, এখনো হচ্ছে। আগামীতে বিক্রি হবে।
চলতি সপ্তাহে কয়েকটি ব্যাংক থেকে মার্কিন ডলার কেনা হয়েছে। ইসলামী ছাড়া কয়েকটি বেসরকারি ব্যাংক থেকে ১০০ মিলিয়ন ডলার কেনা হয়েছে। এখন ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা ভালো রয়েছে। তাই ব্যাংকটির কাছ থেকে ডলার কেনা হয়েছে।
সুত্র বাসস
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত