বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:০৪
২১১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কিছুটা পেছানো হচ্ছে। এক্ষেত্রে আগামী ২১ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
তাতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এ বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের জন্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীতে অফিসে এসে যারা ভোটার তালিকাভুক্তির জন্য নিবন্ধন করেছেন, এর মধ্যে ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রণীত চূড়ান্ত ভোটার তালিকায় যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না।
ইসির নির্দেশনা অনুযায়ী, খসড়া তালিকা প্রণয়ন করে তা নিবন্ধন কর্মকর্তার কাছে পাঠাতে হবে ১৫ জানুয়ারি। হালনাগাদ করা খসড়া তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি, দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।
প্রতি বছর ২ জানুয়ারি খসড়া প্রকাশ করা হলেও গতবারও সংসদ নির্বাচনের কারণে কিছুটা পিছিয়ে ১৫ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল। এবারও একই কারণে আবার পেছানো হলো। আইনে প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার বিধান আছে।
বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।
সুত্র বাংলা নিউজ
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক