বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:১৩
৪১৫
মলয় দে : ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত জেলা। কারণ ভোলায় যে গ্যাস রয়েছে, তা দিয়ে শিল্প কলকারখানা গড়ে উঠবে। এতে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। শনিবার বিকেলে ভোলা সদর উপজেলা চরস্যামাইয়া ইউনিয়নে নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন। এই পথ সভায় বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীর ঢল নামে।
এসময় তিনি আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম এখন শহরে পরিনত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ সহ নানা উন্নয়ন যা চিন্তা করা যায় না। মেট্রোরেল, পদ্মাসেতুর মত বড় বড় মেগা প্রজেক্ট এ ক্ষমতাশীন আওয়ামী লীগের আমলে বাস্তবায়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই বলে জানান তিনি।
তিনি আরো বলেন,ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে পেরেছি।এখন ভোলা- বরিশাল ব্রীজ এটা আমার একমাত্র স্বপ্ন। তবে আজ হোক আর কাল হোক ভোলা বরিশাল ব্রীজ হবেই হবে।
তিনি সকলকে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে আগামী ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান ।
চরস্যামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় আওয়ামী লীগের জেলা ও উপজেলার ও ইউনিয়নের নেতৃবৃন্দ এছাড়াও দলটির অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী এ পথসভায় উপস্থিত ছিলেন।
মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে : জামায়াত আমির
বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ
ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ
জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক