বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৫২
৩৫৪
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সকল আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে ও লাশ ফেলার রাজনীতি করতে চায়।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে ৭৫-এ খুন করেছে জিয়া-মোস্তাক। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে তারা। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ এ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে। যেখানে আইভি রহমানসহ ২৩ প্রাণ ঝরে গেছে। আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এদেরকে প্রতিরোধ করতে হবে।
ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথ সভায় এসব কথা বলেন।।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটার প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক ভয় পাবেনা।
ওবায়দুল কাদের বলেন, বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেবনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই। আমরা অস্ত্রবাজি করিনা। আমাদের অস্ত্র জনগণ। আওয়ামীতে সরকার গঠন করলে দেশের উন্নয়নে কি করা হবে তা নেত্রী ইশতেহারে বলে দিয়েছেন।
বিএনপি লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে। এখন লিফলেট বিতরণের আন্দোলন করে। বিএনপির কোমর, হাটু ভেঙে গেছে, আর দাঁড়াতে পারবে না।
এবার ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বিরোধী অপতৎপরতার জবাব দিতে ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে আমি দেশবাসির প্রতি আহবান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহীম এবং পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত