বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৫
৪১৭
শফিক খাঁন : ভোলার আনসার ভিডিপির ক্যাম্পের ছাদ থেকে এক সদস্যের ঝুলন্ত মরদেহে উদ্ধার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর মডেল থানা পুলিশ ঝুটনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সাহা নিহত (সিপাহি) ঝুটনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ঝুটন চন্দ্র শীল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার ছতরপুর গ্রামের সুধাংশু চন্দ্র শীলের ছেলে। স¤প্রতি ঝুটনের পরিবার তার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করেছিল। নতুন বছরে তার বিয়ের পিড়িতে বসার কথা রয়েছে।
ভোলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম জানান , সকালে যেকোন এক সময় ঝুটন আত্মহত্যা করেছেন। পরে আমাদের তথ্যমতে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঝুটন ১২ই নবেম্বর ভোলা ক্যাম্পে যোগদান করেছিলেন বলে জানান তিনি।
এদিকে নিহতের স্বজনরা মরদেহ গ্রহণ করার জন্য ভোলায় আসতেছেন বলেও জানান এই কর্মকর্তা। তিনি আরো জানান, সকালে প্যারেড গ্রাউন্ডে প্যারেড চলাকালীন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে অন্যান্য আনসার সদস্যরা দেখতে পায় ঝুটনের মরদেহ ক্যাম্পের ছাদের সিঁড়ির সঙ্গে ঝুলানো। এরপর তিনি পুলিশকে ঘটনাটি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সাহা বলেন, ঝুটনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোলায় আসতেছে। এ ঘটনার তদন্ত চলছে। তবে কি কারণে ঝুটন আত্মহত্যা করতে পারে তার কোনো কারণও খুঁজছে পুলিশ ও ঝুটনের পরিবার।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত