অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৩৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কিশোর-কিশোরী,তরুন ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সচেতনতায়  দক্ষতবৃদ্ধিতে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের এর  ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩১ ডিসেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের হল রুমে  এই সভা অনুষ্ঠিত হয়। ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে,এখনই (আরএইচআরএন-২)প্রকল্পের মাধ্যমে তারুন্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম এর সম্মনয়ে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপস কুমাড় শীল। তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের জেলা সম্মনয়কারী আব্দুল্লাহ আল নোমান এর সঞ্চলনায় সভায়  স্বাগত বক্তব্য রাখেন ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ  এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। এসময় আরো বক্ত্যব রাখেন তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের  সদস্য হাজেরা বেগম ইমা,আমান উল্ল্যাহ রাব্বি, তরিকুল ইসলাম,ফরজানা আক্তার মিম, গোপাল চন্দ্র দে সহ অন্যান্য সদস্যরা।এসময় উপস্থিত ছিলেন এখন টিভির সাংবাদিক ইমতিয়াজুর রহমান।
নারীর প্রতি সহিংসতা,যৌন রোগের উচ্চহার,সর্বোপরি ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে কিশোর- কিশোরী এবং যুবক-যুবতীদের সম্যক ধারনা না থাকায় এই বিশাল জনগোষ্ঠী আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় সম্মুখীন হচ্ছে।
তাই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবার উপর সচেতন করতে হবে। তাহলেই  আগামী দিনে কিশোরী থেকে প্রাপ্তপ্তবয়স্ক সব নারীর মাসির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।    
প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে সামাজিক সমস্যা ও কুসংস্কার দূরীকরণ এবং বিদ্যমান সরকারি সেবা সমূহের অধিকতর ব্যবহারের মাধ্যমে সকল কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম সংগঠনটি। সভায় জেলা,উপজেলা ও ইউনিয়ন কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি সক্রিয়করণ,ভবিষ্যত প্রজন্মের সঠিক,সুস্থ ও সুন্দর ভাবে বেড়ে উঠতে কিশোর-কিশোরী যৌন প্রজনন স্বাস্থ্যসেবা আরও প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে নতুন নতুন উদ্যোগ গ্রহন,সেবাদাতাওগৃহিতাদের সহনশীল ও বন্ধু সুলভ আচরণের জন্য প্রস্তুত করাসহ কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা প্রদানের জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কিশোর-কিশোরী কর্ণারের ভৌত অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ণ এবং গোপনীয়তা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহন করার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
উল্লেখ্য, তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম সামাজিক সমস্যা ও কুসংস্কার দূরীকরণ এবং বিদ্যমান সরকারি সেবা সমূহের অধিকতর ব্যবহারের মাধ্যমে সকল কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...