অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ইলিশায় তোফায়েলের নির্বাচনী পথ সভায় হাজার হাজার মানুষের ঢল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ রাত ১১:০৮

remove_red_eye

৩২৯

মলয় দে : ভোলা-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন,আগামী ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের দিন লাইন দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। আমি বিশ্বাস করি ইলিশার মানুষ সেই কাজ করবেন। এই নৌকা বাংলাদেশের স্বাধীনতা এনেছে। এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা। এই নৌকায় পাড় হয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনেছি এবং মুক্তিযুদ্ধ করেছি। রবিবার বিকেলে ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নে নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন। বিভিন্ন এলাকা থেকে এলাকার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঢোল বাদ্য বাজিয়ে পথ সভায় যোগ দেয়। স্কুলের মাঠ হাজার হাজার নারী পুরুষে কানায় কানায় পূর্ন হয়। এক মাঠ পূর্ন হয়ে রাস্তার উপর ভিড় করে অপেক্ষ করতে থাকে তোফায়েল আহমদের বক্তব্য শোনার জন্য মানুষ। এক পর্যায় পথ সভাটি জনসভায় পরিনত।

তিনি আরো বলেন, আমার একটি স্বপ্ন বাকী আছে। ভোলা-বরিশাল সেতু করতে পারলেই আমার জীবন সার্থক হবে। ভোলা- বরিশাল ব্রীজ হলে তাহলে পদ্মা সেতু হয়ে অতি অল্প সময়ে ঢাকা থেকে ভোলা যাতায়াত করা যাবে। ভোলাতে পর্যাপ্ত পরিমানে  গ্যাস পাওয়া গেছে। গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা হবে। এই ভোলা হবে শিল্প নগরী। কর্মসংস্থানের ব্যবস্থা হবে।  ভোলার তরুন ছেলে মেয়েদের চাকুরী হবে বলেও জানান তিনি। তিনি বলেন, নদী ভাঙ্গন রোধে ইলিশাকে বøক দিয়ে রক্ষা করা হয়েছে। আরো ৪ কিলো মিটার ইলিশা ও কাচিয়া ইউনিয়নের বøকের কাজ আমি অনুমোদন করিয়েছি। পূর্ব ইলিশা ইউনিয়নের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে নৌকা মার্কায় একটি ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান এই বর্ষীয়ান নেতা।



তোফায়েল আহমেদ বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন কারাগারে আটক ছিলেন বঙ্গবন্ধু। দেশে আসলে রেসকোর্সের ময়দানে শেখ মুজিবুর রহমানকে আমি বঙ্গবন্ধু উপাধি দেই। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল প্রকল্পের কাজ করার নানান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। অসমাপ্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য নৌকা মার্কায় ভোট দিন।

সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন শহীদ সরোয়াদীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল হক গোলদার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, পূর্ব ইলিশার চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন,সাবেক চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাসান মিয়া, জেলা আওয়ামীলীগের নেতা গৌরাঙ্গ চন্দ্র দে,জেলা যুব মহিলা লীগের আহŸায়ক ও জেলা পরিষদের সদস্য খাদিজা আকতার স্বপ্না প্রমুখ। এছাড়াও জেলা উপজেলা ও পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...