অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৯ই কার্তিক ১৪৩৩


আতশবাজি-ফানুসে ঢাকাসহ ৩ স্থানে আগুন: ফায়ার সার্ভিস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:০১

remove_red_eye

৩৬৪

ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি ও ফানুস ওড়ানোর ঘটনায় ঢাকাসহ তিন স্থানে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি জানান, থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আতশবাজি ও ফানুস উড়ানোর কারণে সারা দেশে তিনটি স্থান থেকে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।  

স্থান তিনটি হলো, ধানমন্ডি, ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা, ও জামালপুর সদর। আগুনের ঘটনায় দুটি দোকান ও একটি বাসাবাড়ি পুড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।  

সারাদেশে সব ফায়ার স্টেশন প্রস্তুত থাকলেও এ তিনটি আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও ৩০ জনবল কাজ করে।

রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান জানানো হয়েছিল।

সুত্র বাংলা নিউজ





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...