বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ রাত ১১:৩৮
৩২৬
হাসনাইন আহমেদ মুন্না : জেলার উপজেলা সদরে আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বরিশাল বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: আহসান হাবিব। ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাচন অফিস এই কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ এবং কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি মোঃ ফারুক উল হক, জেলা পুলিশ সুপার মোঃ মহিদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন।
জেলা নির্বাচন অফিসার জানান, আজকের কর্মশালায় ১২৫ জন প্রিজাইডিং অফিসার ও ৯৭৭ জন সহকারি প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন। এছাড়া আগামী ২ ও ৩ জানুয়ারি একই ভ্যানুতে এক হাজার ৯৫৪ জন পোলিং অফিসার কে ভোট গ্রহণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত