অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বিএনপি সন্ত্রাসী দল হিসেবে খাতায় নাম লিখিয়েছে : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ রাত ১১:৩৯

remove_red_eye

৪৯৩

মলয় দে : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন,বাংলাদেশে একটা সন্ত্রাসী দল আছে সেই দলটির নাম হলো বিএনপি। ওরা নির্বাচন বর্জন করেছে। ওদের কথা মানুষ শোনে না।ওরা লিফলেট বিতরণ করে যাতে মানুষ ভোট কেন্দ্রে না যায়। বিএনপির ভোট বন্ধ করার কোনো ক্ষমতা নেই। এই দলটি ইতিমধ্যেই একটি সন্ত্রাসী দল হিসেবে খাতায় নাম লিখিয়েছে। তারা ভোট বর্জন করেছে। ভোট বর্জন করে কি কোনো লাভ আছে।হাজার হাজার মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে। সোমবার বিকেলে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী এক পথ সভায় তিনি এসব কথা বলেন। এদিকে উত্তর দিঘলদীসহ আলেপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসব মুখর পরিবেশে এই পথ সভায় কয়েক হাজার নারী পুরুষ যোগ দেয়। এ সময় মানুষের ঢল নামে পথ সভায়।
এসময় তিনি নারী পুরুষ সকলকে ৭ই জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে আরো বলেন,আমার অনেক অসমাপ্ত কাজ আছে যেগুলো আমি সমাপ্ত করতে চাই। ভোলাকে আমি আরো সুন্দরভাবে গড়তে চাই। ভোলা-বরিশাল ব্রীজ হবে। ভোলাতে যে পর্যাপ্ত গ্যাস আছে, সেই গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প গড়ে তোলা হবে।
তোফায়েল আহমেদ আরো বলেন,আমি আপনাদেরই লোক। আমি আপনাদের জন্যই কাজ করি। আমার বাকী জীবন আপনাদের জন্যই উৎসর্গ করেছি।তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সকলে লাইন দিয়ে ৭ই জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় একটি ভোট দিবেন।
উত্তর দীঘলদি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মনছুরের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন,ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...