অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

আমাদের উদ্দেশ্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন : আনিছুর রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:০৪

remove_red_eye

২৪৭

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, আমাদের উদ্দেশ্য একটাই আর তা হলো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এজন্য এবার সর্বাধিক বিচারিক হাকিম নিয়োগ দেয়া হয়েছে। 
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবাই  নিজ নিজ দায়িত্ব পালন করবে। বিগত অন্য যে কোন নির্বাচনের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে। গত ২০১৪ সালে যে ব্যাপক সহিংসতা ও জানমালের ক্ষতি হয়েছিল, এবার তা হবে না।
আজ মঙ্গলবার  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ তৃতীয় দফায় ৮২৮ জন ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণ নিচ্ছেন। এরা ভোটের দিনসহ ৫ দিন দায়িত্ব পালন করবেন। 
আনিছুর রহমান বলেন, আমরা মনে করি আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য ভোট অবাধ ও গ্রহণযোগ্য করা। রাষ্ট্রের দায়িত্ব সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে ভোটের সময় রাষ্ট্রের সব নির্বাহী বিভাগ সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। তারই অংশ হিসেবে আমরা সবাই সাংবিধানিক দায়িত্ব পালন করবো। কোনোভাবেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যে পদক্ষেপ নেওয়া দরকার, সময়ক্ষেপণ না করে দ্রুত  সে পদক্ষেপ নিতে হবে।
তিনি আরো বলেন, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কে কোন দল কোন মত কোন পথ- এটা দেখা যাবে না। 
ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...