অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

বিএনপি ছাড়া দেশের সব মানুষ নির্বাচন চায় : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৪ রাত ১০:৩৪

remove_red_eye

৩৫২

ভোলার শিবপুরে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ির দরজায় পথ সভায় মানুষের ঢল

ম ছিদ্দিকুল্লাহ : ভোলা-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী ও দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটা সন্ত্রাসী দল। এই দলটা সন্ত্রাসী দলে পরিনত হয়েছে। সব মানুষ বাংলাদেশে নির্বাচন চায়। শুধু বিএনপি নির্বাচন চায় না। ওরা নির্বাচনের বিরুদ্ধে প্রচার করে আপনারা যাতে ভোট কেন্দ্রে না যান। কিন্তু সন্ত্রাসী দলে কোন কথা মানুষ শুনবে না। জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন।
বুধবার বিকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তির হাট এলাকায় নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। দুপুরের পার থেকেই এই সভায় যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে কয়েক হাজার নারী পুরুষের ঢল নামে। এসময় ওই এলাকায় নৌকা প্রতীকের গনজোয়ার উঠে। এলাকায় এক ধরনের আনন্দ উৎসব বিরাজ করে।
তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আন্তজাতিক মর্যাদাশালী রাষ্ট্রে পরিনত করেছে। আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাট,পুল কালভাট করে দিয়েছি। এই এলাকা নদী ভাঙ্গনে বিলীন হয়ে যেত। বøক দিয়ে রক্ষা করা হয়েছে। বেড়ি বাধ আমি করে দিয়েছি। বাকি যে কাজ আছে তাও সমাপ্ত করে দেয়া হবে। আগামী ৭ তারিখে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান তিনি।  ভোলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: বাছেদ মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সহ-সভাপতি ওয়াদুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, আওয়ামীলীগের নেতা মো: ইউসুব মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস , শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...